স্থানীয় সংবাদ

খালিশপুর দুর্বার সংঘের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর ঐতিহ্যবাহী দুর্বার সংঘ ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সংঘের মাঠে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মেহেদী হাসান। অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই কালু, খালিশপুর বণিক সমিতির সভাপতি আব্দুল মতিন বাচ্চু, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, চিত্রালী বাজার ব্যব্সায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। দোয়া পরিচালনা করেন দক্ষিণ কাশিপুর মসজিদের ইমাম মাওঃ আবু সালেহ। আলোচনা করেন চিত্রালী বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা হৃদয় মারুফ। অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপি নেতা মোবাশ্বের হোসেন শ্যামল, ডিয়ার, জহির হোসেন, শহিদুল ইসলাম, ইমাম উদ্দীন, সাইদুল ইসলাম, হৃদয় হাশেম আসমত, গোলাম রহমান কচি, জামসেমদ আলী, হামিদুর রহমান,আঃ হালিম শিকদার, রেজাউল করিম, কোবায়েত প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button