আটরা গিলাতলা ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ

# ইউপি চেয়ারম্যানের অপসারন দাবি #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৪২৪৫টি সরকারি ভিজিএফ কার্ড নিয়ে চরম জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে । প্রকৃত অসহায় ও দুস্থঃদের বঞ্চিত করে খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নৌকা প্রতিকের দলিয় চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম নিজ দলিয় লোকদের মধ্যে স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি চাল বিতরণ করছেন। এমন অভিযোগ এনে গতকাল সন্ধায় আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ল্যাটেক্স এর সামনে স্থানিয় শ্রমিকদলের অস্থায়ি কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় এ সব অভিযোগ করেন বক্তারা। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন খোকার পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাফি আহম্মেদ, ছাত্রদল নেতা ইলিয়াস সরদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মচর্তা সুচি রানি সাহা বলেন এবারের ঈদে ৪২৪৫ টি ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে দরিদ্র ও অসহায় মানুষের জন্য। যদি কোন চেয়ারম্যান এ কার্ড বিতরেন অনিয়ম ও স্বজপ্রীতি করেন আর তার যদি সত্যতা পাওয়া যায় তাহলে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা গ্রহন করা হবে।



