স্থানীয় সংবাদ

রূপসায় কসাইয়ের হাতে এক চায়ের দোকানদার খুন

রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন । মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে ঘাটভোগ ইউনিয়নের কৃষক দলের আহবায়ক মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র । সে চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতো । গতকাল ১৭ মার্চ বিকালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে বিএনপি অফিসের পাশে দীন মোহাম্মদের চায়ের দোকানে টাকা চাইতে আসে । এ সময় প্রথমে দু ‘জনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। বাক-বিত-া চরমে আসার একপর্যায়ে ধস্তাধস্তি হয় দু’জনের মধ্য । এ সময় আবুল খায়ের লস্কর ইট দিয়ে দীন মোহাম্মদের মাথায় বেধড়ক জখম করে । দীন মোহাম্মদের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায় । স্থানীয়রা দ্বীন মোহাম্মদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান , ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদ কে ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে । নিহত চায়ের দোকানদারের এক স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button