স্থানীয় সংবাদ

নানা অনিয়মে সেনহাটী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

দিঘলিয়া প্রতিনিধি ঃ সরকারি নীতিমালা ভঙ্গ করে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ইউনিয়নের ৩ হাজার ৭৪৫ টি কার্ডের মধ্যে ৩ হাজার ৫০০ কার্ডের ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বাকী ২৪৫ টি কার্ডের চাউল আজ সকাল ১০ টা থেকে বিতরণ করা হবে বলে জানা যায়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাদের জন্য সরকারের এই মহৎ উদ্যোগ সেই দুস্থ, অসহায় ও অতি দরিদ্র পরিবারের অনেকেই এই চাউল থেকে বঞ্চিত হয়েছেন। বিত্তবান অনেক পরিবারের সদস্যরাও চাল পেয়েছেন। একই ব্যক্তি একাধিক স্লিপের মাধ্যমে চাল উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী চাউল বিতরণের বিধান থাকলেও সেটি মানা হয়নি। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন না কোন ইউপি সদস্য। নিজেকে কলুষমুক্ত রাখতে অনেকটা বাধ্য হয়ে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান।
জানা যায়, দলীয় নেতা-কর্মীদের কর্তৃত্বের মধ্য দিয়ে চাউল বিতরণ সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button