খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ রিপোর্টার : খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদরাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরীর খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অপরদিকে নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদরাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, জেলা পুলিশ লাইন ময়দান, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনী মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন, গ্লাক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, টুটপাড়া মেইন রোড জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, আল হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, কাগজী বাড়ি মসজিদ, বাইতুন আমান জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, টুটপাড়া মরিয়ম মসজিদ, বড়মির্জাপুর ইউছুফিয়া জামে মসজিদ, হেলাতলা জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, বয়রা জামে মসজিদ, রায়েরমহল প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ, ফায়ার ব্রিগেড ময়দান, নেছারিয়া মাদরাসা ময়দান, নিউজপ্রিন্ট মিল জামে মসজিদ, হার্ডবোর্ড মিল জামে মসজিদ, প্লাটিনাম জুবিলি জুট মিলস জামে মসজিদ, ক্রিসেন্ট জুট মিল জামে মসজিদ, বাইতুল ফালাহ জামে মসজিদ, দেয়ানা মধ্যপাড়া জামে মসজিদ, ফুলবাড়িগেট জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি বিএল কলেজ জামে মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবেন।
এদিকে ঈদে আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ঈদুল ফিতরের সময় আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক/ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো এবং বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো যাবে না। ঈদের সময় নিরাপদ যান চলাচল নিশ্চিতকল্পে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত নৌপথে বালুবাহী নৌযান চলাচল বন্ধ এবং রাতের বেলায় স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। ঈদের দিন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কে খোলা পিকআপ/ট্রাকে উচ্চ শব্দে মাইক বাজিয়ে কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



