স্থানীয় সংবাদ

খালিশপুরে বিএনপি নেতার ছেলে রনি মাদক মামলায় গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের ছেলে রনি ওরফে খুনে রনি (৩০) কে পুলিশ মাদক মামলায় গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে উত্তর কাশিপুর নিজ বাসা থেকে মাদক মামলায় তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ ২১ মার্চ রাত ৯টার দিকে খালিশপুর পাঁচতলা থেকে ৩০ পিস ইয়াবাসহ শহিদ সরদার ও নাসিমার ছেলে শেরাফুল ইসলাম(২৩) নামক এক মাদক কারবারীকে গ্রেফতার করে। তাকে ২২ মার্চ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে শেরাফুল স্বীকার করেছে এ ইয়াবার মালিক রনি। সেই মতে, রনিকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ডিবির এসআই বিধানচন্দ্র রায় বাদী দু’ জনকে আসামী করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নামক ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ। তাকে মুক্ত করার জন্য বিএনপির কতিপয় নেতা-কর্মীকে দৌড় ঝাঁপ করতে দেখা যায়। ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, রনিকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য থানায় আর কোন অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখার হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button