৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী ফারুক আজিমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : নগরীর খালিশপুর থানা দিন ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর প্রার্থী ও সাবেক ওয়ার্ল্ড কমিশনার মরহুম আব্দুল জব্বারের কনিষ্ঠপুত্র ফারুকে আজিম (৫৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ….রাজিউন। গেল সোমবার রাত সাড়ে ৮টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গোয়ালখালী রশিদিয়া কওমিয়া মাদ্রাসা চত্বরে মরহুমে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজার শেষ করে গোয়ালখালী সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু ও সাবেকসাবে ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন মারুফুল ইসলাম মারুফ, মাহবুবুর রহমান রাজিব, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন পিন্টু, মোসাদ্দেক বিল্লাহ মাসুক,শেখ আলী শেখ মানু, যুবদল নেতা আব্দুর রহমান, শেখ জিহাদ, মাসুম, তালিম, নুর আলীসহ অনেকে।



