কয়রায় স্ত্রীর হাতে স্বামী খুন!

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে গোপনাঙ্গে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত ফজলু গাজী (৬২) জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর পুত্র। এ ঘটনায় কয়রা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঐ রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্ত্রী খুকুমনিকে আটক করেছে। সোমবার (২৩ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলু গাজী স্বজনরা জানায়, গত ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যায়। তার কয়েকমাস পর একই ইউনিয়নের পাশ্ববর্তী আংটিহারা গ্রামের মৃত্যু শামছুর গাজীর কন্যা খায়রুন নেছা খুকুমনিকে দ্বিতীয় বিয়ে করেন ফজলু। কিন্তু সংসারে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে ঐ দিন স্ত্রী খুকুমনির সাথে স্বামী ফজলু গাজীর ঝগড়া হয়। এ সময় খুকুমনির সঙ্গে তার হাতাহতি হয় এক পর্যায়ে খুকুমনি তার স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ফজলুর মৃত্যর পর স্ত্রী খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পথে কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। দক্ষিন বেদকাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সেরাজুল ইসলাম বলেন, বিগত ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি । কিন্তুু বেশ কিছুদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী খুকুমনির সাথে পারিবারিক কলহ চলছিল। তারই রেশ ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে খুকুমনি স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে ফজলু গাজী ঘটনাস্থলে মারা যান। কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহত ফজলু গাজীর পুত্র আল আমিন বাদী হয়ে খুকুমণিকে আসামী করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যকারী খুকুমনিকে আটক করেছে। নিহত ফজলু গাজীর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।



