আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান

প্রবাহ ডেস্ক : আল-জাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভাইদ বলেছেন, ‘‘আমরা এখন নিশ্চিত করতে পারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানের কাছে উপস্থাপন করা হয়েছে বলে পাকিস্তানের একাধিক জ্যেষ্ঠ সূত্র আল জাজিরাকে জানিয়েছেন। এখন এই প্রস্তাবে তেহরানের জবাবের অপেক্ষায় আছেন তারা।
এমনকি আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত ইতোমধ্যে নির্ধারণ করেছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button