জেলা বিএনপি’র আহবায়ক মন্টুর সুস্থতায় দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে গুরুতর অস্ত্রপচারের পর চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার (২৭ মার্চ) জুম্মাবাদ খুলনা কালেক্টরেট (কোর্ট) জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, বিএনপি চেয়ারপার্সন অবিসাংবাদিত আপোষহীন নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোসহ আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের মাহফেরাত কামনা করা হয়েছে। একই সাথে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিপূর্ণ সুস্থ্য দীর্ঘায়ু ও দেশ-জাতির সম্বৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহন করেন খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী, এড. কেএম শহিদুল আলম, জেলা বিএনপি’র সদস্য কেএম আশরাফুল আলম নান্নু, মো. আরিফুর রহমান আরিফ, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, আশরাফুল ইসলাম নূর, মোল্লা রিয়াজুল ইসলাম, খুলনা জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফী সখা, মো. জাবীর আলী, শফিকুল ইসলাম বাচ্চু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখ, জেলা জাসাস’র সদস্য সচিব একে আজাদ আমীন, জিএম রাসেল ইসলাম ও জিএম হারুন অর রশীদসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমার্থক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারায় দুঃখপ্রকাশ করে অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। খুলনা কালেক্টরেট জামে মসজিদ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



