আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

প্রবাহ রিপোর্ট ঃ ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে লেবাননের মালিকিয়াহ ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান। আলজাজিরার খবরে বলা হয়, কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী এখনও কিছু জানায়নি। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, শত্রু পক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের ‘গ্রাউন্ড অপারেশন’ বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই ‘নো কোয়ার্টার’ (কাউকে রেহাই না দেওয়া) নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতামি স্থল, নৌ এবং বিমানবাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মকÍউভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যÍযেখানে তিনি যুদ্ধ-পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন তার কড়া সমালোচনা করেন হাতামি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button