আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডুসেন

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই ৩৭ বয়সী তারকার এই সিদ্ধান্ত এলো। অবসরের ঘোষণায় ডুসেন বলেন, এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলেছে। তিনি তার পরিবার, বিশেষ করে চার ভাই এবং স্ত্রী লারার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভক্তদের ভালোবাসা এবং জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের সেই রোমাঞ্চকর মুহূর্তগুলোর কথা আজীবন মনে রাখবেন বলে জানান। ২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে দেশের হয়ে তিন সংস্করণেই জায়গা করে নেন। ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ, ৭১টি ওয়ানডে ও ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া এবং বয়স বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর’ হিসেবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ডুসেন। প্রতিশ্রুতি রাখছেন বসনিয়ার ফরোয়ার্ড, দর্শকদের দেবেন বিয়ারের খরচ বসনিয়া ও হার্জেগোভিনা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় এবার নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখতে প্রস্তুত এরমেদিন দেমিরোভিচ। বসনিয়ার এই ফরোয়ার্ড আগেই বলেছিলেন, দল যদি বিশ্বকাপে ওঠে, তাহলে তার ক্লাব ভিএফবি স্টুটগার্টের পরের ম্যাচে পুরো স্টেডিয়ামের দর্শকদের পানীয়ের খরচ তিনিই বহন করবেন। স্টুটগার্টের ঘরের মাঠ এমএইচপি অ্যারেনার ধারণক্ষমতা ৬০ হাজারের বেশি। যদি ম্যাচে পূর্ণ গ্যালারি থাকে, তাহলে দেমিরোভিচকে প্রায় ৩ লাখ ইউরো খরচ করতে হতে পারে। সেখানে এক পাইন্ট বিয়ারের দাম প্রায় ৫ ইউরো। স্টুটগার্টের পরবর্তী ম্যাচটি হবে বুন্ডেসলিগার শক্তিশালী দল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, যেখানে গ্যালারি ভর্তি থাকার সম্ভাবনাই বেশি। শুরুতে অনেকেই দেমিরোভিচের এই ঘোষণাকে মজা হিসেবে নিয়েছিলেন। কারণ প্লে-অফে বসনিয়ার প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইতালি ন্যাশনাল ফুটবল টিম। তবে সবাইকে চমকে দিয়ে দারুণ লড়াইয়ের পর টাইব্রেকারে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বসনিয়া। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের প্রশ্নে দেমিরোভিচ স্পষ্ট জানিয়ে দেন, তিনি কথা রাখবেন। ‘আমি যা বলেছি, অবশ্যই তা করব। আমি এক কথার মানুষ পানীয়ের খরচ আমারই,’ বলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি আরও যোগ করেন, ‘খরচটা বেশ বড় হতে পারে, কিন্তু এমন অর্জনের পর আনন্দের সঙ্গেই এটি করব।’ ২০২৪ সাল থেকে স্টুটগার্টে খেলছেন দেমিরোভিচ, আর জাতীয় দলে আছেন আরও আগে থেকেই। ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তিনি ছিলেন শুরুর একাদশে। বিশ্বকাপে জায়গা পাওয়ার অনুভূতি এখনও যেন ঠিকভাবে বিশ্বাস করতে পারছেন না তিনি। ‘এটা অবিশ্বাস্য লাগছে, ভাষায় প্রকাশ করা কঠিন,’ বলেন তিনি। ‘আমরা দারুণ খেলেছি এবং বিশ্বকাপে ওঠাটা পুরোপুরি প্রাপ্য। দেশের জন্য যা অর্জন করেছি, সেটি এখনও ঠিকভাবে উপলব্ধি করতে পারছি না।’ বিশ্বকাপেও ভালো করার সুযোগ রয়েছে বসনিয়ার। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কাতার এবং কানাডাÍযা তুলনামূলকভাবে খুব কঠিন নয় বলেই মনে করা হচ্ছে।



