জাতীয় সংবাদ

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু : বাংলাবান্ধা দিয়ে লাশ হস্তান্তর

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির, ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে এ সময় লাশটি গ্রহণ করেন তার মেয়ের জামাই দুলাল হোসেন এবং ভাতিজা সোহেল রানা। জানা গেছে, মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত (২০২৫) বছরের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে বিএসএফ আজিজুরকে আটক করে। অভিযোগ রয়েছে, আটক করার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। পরে গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়। দিকে পরে ভারত থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করে শুক্রবার লাশটি হস্তান্তর করা হয়। এদিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রবাহকে মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button