স্থানীয় সংবাদ

সাংবাদিক নেতা শেখ দিদারুল আলমের মাতার ইন্তিকাল

# বিএফইউজে-এমইউজে খুলনার শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউএনবি’র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম এঁর মাতা হাজরা খাতুন (৮৬) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৬ আগস্ট বৃহস্পতিবার তিনি ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে যান এবং পা ভেঙে যায়। তাঁকে ৭ আগস্ট শুক্রবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অপারেশন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট (শুক্রবার) ভোর ৫টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।্ এদিকে সাংবাদিক নেতা শেখ দিদারুল আলমের মায়ের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল এবং বাড়িতে যান।
জুম্মাবাদ খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রান্তিকা জামে মসজিদের ইমাম মাওলানা এমরান হোসাইন। জানাজায় খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর বিএনপির সভাপতি কেডিএ’র চেয়ারম্যান এডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুন অর রশীদ খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, সাংবাদিক নেতা মো. সোহরাব হোসেন, আবুল হাসান হিমালয়, আতিয়ার পারভেজ, এ এইচ এম শামিমুজ্জামান, বেল্লাল হোসেন সজল, সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু, অধ্যাপক জামাল উদ্দিন, রুস্তুম আলী, অধ্যাপক সাঈদুর রহমান, মনিরুজ্জামান মোড়লসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে তার কফিন গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে এশাবাদ দরগাহপুর বাগদাদিয়া রহমানিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় মসজিদেও ইমাম মাওলানা শেখ মো. মনিরুজ্জামান। জানাজায় বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে দরগাহপুর বাগদাদিয়া রহমানিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে স্বামী আব্দুল জলিলের কবরের পাশে নির্ধারিত স্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক শেখ দিদারুল আলমের মাতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দিন। আমীন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button