জাতীয় সংবাদ

সাজেকে পিসিজেএসএস-ইউপিডিএফের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

প্রবাহ রিপোর্ট ঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে পিসিজেএসএস-সন্তু গ্রুপের সঙ্গে ইউপিডিএফের গুলি বিনিময় হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে একটি শিশু। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) মধ্যে দফায় দফায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এসময় একটি শিশুর বাম হাতে গুলি লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে শিশুটির হাত থেকে গুলিটি বের করা হয়েছে। শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button