উৎসব মুখর পরিবেশে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

# ৪৪১ জন ভোটারের মধ্যে ৪১২ ভোট কাস্ট #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বি বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দু’ দফা স্থগিতের পর এবার নতুন করে পুরাতন তফশিলের ওপর থেকে ভোট গ্রহণ অনুষ্ঠি হয় বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা। তিনি বলেন, পূর্বের তফশিল অনুযায়ী এখন শুধু ৩ মে শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত এমপ্লয়ীজ ইউনিয়নে এ ভোট গ্রহণ চলে। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, নির্বাচন কমিশনার নাজমুল হক মুকুল ও নির্বাচন কমিশন সচিব লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান। ৪৪১ জন ভোটারের মধ্যে ৪১২ ভোট কাস্ট হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সোবহান আলী সভাপতি ও দুলাল হোসেন রাজা সাঃ সম্পাদক নির্বাচিত হয়।



