স্থানীয় সংবাদ

সামস সারফিনকে সেনাসদস্য কর্তৃক মারধর : গণসংহতির তীব্র নিন্দা

# জেজেআই খেলার মাঠ উ›মুক্ত দাবি #

খবর বিজ্ঞপ্তিঃ যশোরের রাজঘাটে খেলার মাঠ এলাকাবাসীর জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলনরত গণসংহতি আন্দোলনের অভয়নগর উপজেলা কমিটির সদস্য সচিব সামস সারফিন সামন এর ওপর সেনাসদস্যদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই ২৬টি পাটকল চালু, পাট শ্রমিকদের বকেয়া পাওনা ও বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে আন্দোলন সংগঠিত করে আসছিলেন সামস সারফিন সামন। একইসাথে জেজেআই জুটমিলের লিজ নেওয়া আকিজ গ্রুপের আওতার বাইরে থাকা খেলার মাঠ ও সরকারি রাস্তা এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা, জুটমিলের গাছ রক্ষাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন তারা। এরই প্রেক্ষিতে ২ এপ্রিল বিকালে এলাকাবাসীর উদ্যোগে মাঠ পরিষ্কার করে খেলার উপযোগী করার উদ্যোগ নিলে স্থানীয় সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা এসে তাতে বাঁধা দেয় ও মারধর করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সামস সারফিন সামনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিবৃতিতে আবুল হাসান রুবেল বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যদের এধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। অবিলম্বে এই ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সেইসাথে খেলার মাঠ ও সরকারি রাস্তা দখল করে রাখা, পরিবেশ রক্ষাকারী গাছ ধ্বংস করাসহ এলাকাবাসীকে নাগরিক সুবিধা বঞ্চিত করার এসকল অন্যায় উদ্যোগ অবিলম্বে বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে আমরা সরকারের কাছে দাবি জানাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button