স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ছাত্রীসংস্থা ৫ম ও ৮ম শ্রেণীর ৮৮ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা খুলনা উত্তর জেলা শাখার উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি অডিটরিয়ামে ৮৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। খুলনা জেলা ছাত্রীসংস্থার সভানেত্রী মোছাম্মাৎ রুলিয়া খাতুন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও যশোর অঞ্চল সহকারি পরিচালক সুফিয়া খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ছাত্রীসংস্থার যশোর শহর শাখার সাবেক সেক্রেটারি ডা. সায়মা আজমী নিশু, খুলনা জেলা জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যাপিকা আইনুন নাহার আনজু, সহকারী সেক্রেটারি ফয়জুন নাহার পাঠান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাত্রীসংস্থার পরিচিতি, ক্রেস্ট, বই, কলম, গিফট প্যাক তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, জেলা ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলা ও জনশক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল খুলনার জনপ্রিয় টাইফুন শিল্পীগোষ্ঠী ও এস এ টিভি, চ্যানেল নাইন এর কণ্ঠশিল্পী আফিয়া জান্নাত।
প্রধান অতিথি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, “শতভাগ লক্ষ্য নিলে শতভাগ লক্ষ্য অর্জন হয় না” সুতরাং ভালো কিছু করতে হলে শতভাগের নীচে লক্ষ্য নির্ধারণ করা যাবে না। ভবিষ্যতে এর চেয়েও ভালো ফলাফল করতে হবে। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে মাদকমুক্ত রাখতে হবে। মাদকসেবনে শিক্ষার্থীদেরকে ধবংশের দিকে নিয়ে যাচ্ছে। সকলের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানসহ খুলনা থেকে মাদকমুক্ত করতে হবে। কেননা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সস্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button