স্থানীয় সংবাদ

ফিলিং ষ্টেশনে ভিডিও করায় হেনেস্থা ও মারপিটের শিকার

# ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন #

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ ডুমুরিয়ায় ফিলিং ষ্টেশন থেকে অসাধু উপায়ে তেল সরবরাহের প্রতিবাদ করায় মোঃ মহিদুজ্জামান নামের এক যুবক হেনেস্থা ও মারপিটের শিকার হয়েছেন। তিনি উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে এবং মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে তিনি সংবাদ সন্মেলন করেছেন। সন্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম নিজেই তাকে মারপিট করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বুধবার রাত ২টার দিকে আঠারো মাইল বাজার সংলগ্ন সেঞ্চুরি ফিলিং ষ্টেশনে গিয়ে দেখি তাদের লোকজনরা লাইনে থাকা গাড়িতে তেল না দিয়ে টবের মধ্যে সরবরাহ করছে। তখন আমি তা ভিডিও করতে থাকি। এরই মধ্যে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলাম আমার কাছে এসে ভিডিও করতে নিষেধ করেন। কিন্তু আমি তার কথা না শুনে ভিডিও করতে থাকি। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে আমার ফোনটি কেড়ে নেন এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েই চড়-থাপ্পড় মারতে থাকেন। শুধু এই নয়, তিনি আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ দেখে নেয়ার হুমকিও দেন। এরপর তিনি আমার ফোনটি আছাড় মেরে ভেঙ্গে ঝাজরা করে দেন। প্রায় ১০/১২ মিনিট সময় ধরে তিনি আমার ওপর কিল-ঘুশি, চড়-থাপ্পড়, লাথি ও গালি গালাজ করতে থাকেন। সংবাদ সন্মেলনে তিনি আরও বলেন- শেখ আশরাফুল ইসলাম মাদক, জুয়া এবং নারী কেলেংকারীর সাথে সম্পৃক্ত। তার নেতৃত্বে এলাকায় মাদকাশক্ত, চাঁদাবাজিসহ নানা অপরাধ কার্যক্রম বেড়েই চলেছে। আমি এই সংবাদ সন্মেলনের মাধ্যমে তার ওইসব অপরাধের বিচার ও শাস্তি দাবি করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button