জাতীয় সংবাদ

হঠাৎ বাড়িতে ঢুকে নারীর গলাকাটার চেষ্টা, ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হঠাৎ একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যের ওপর ছুরিকাঘাত করতে থাকে এক যুবক। এসময় পরিবারের এক নারী সদস্যের গলা কাটার চেষ্টা চালানো হয়। একই সাথে পরিবারে আরও তিনজনকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই রনি নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তবে, কি কারণে এ হামলা তার কোনো তথ্যই জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবক রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ জুমার নামাজের সময় হঠাৎ ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে তালুকানুপুর গ্রামের বাবলু মিয়ার বাড়িতে প্রবেশ করে এবং বাবলু মিয়া, তার বোন হেলেনা বেগম, বাবলুর মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুনের ওপর ছুরিকাঘাত করতে থাকে। এসময় ওই যুবক হেলেনা বেগমের গলাকাটার চেষ্টাও চালায় বলে জানা গেছে।
পরে আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে হেলেনার গলাকাটা ও অন্যদের ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে এবং ওই যুবককে আটক করে। হেলেনাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অন্যদের নেওয়া হয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
অন্যদিকে, আটক রনি নামের যুবককে ক্ষুব্ধ এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় যুবক রনিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে হামলাকারী যুবককে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে গাইবান্ধার সহকারী পুরিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী বলেন, হামলাকারী এবং ভিকটিম সকলেই আহত, তারা চিকিৎসাধীন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এই মুহূর্তে এর বেশি বলা যাচ্ছে না। তবে, সকলেই শঙ্কামুক্ত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button