খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের পক্ষ থেকে সদস্যবৃন্দকে ক্ষতিপূরণ ভাতা প্রদান

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের নীতিমালা অনুযায়ী অত্র গ্রুপের হতে ক্ষতিপূরণ (মৃত্যুকালীণ) ভাতা বাবদ দুইজন সদস্য এস, এম, আকরব হোসেন ও মোঃ শহীদুল্লাহ সাহেবের পরিবারকে ৫ লাখ টাকা এবং ক্ষতিপূরণ (নৌযান ডুবি) ভাতা বাবদ মোঃ শেখ জহির হোসেনকে ৫ লাখ টাকার চেক প্রদান করেন গ্রুপের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের পরিচালনা পর্ষদ এর সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কাজী ফেরদৌস হোসেন, মহাসচিব মোঃ মফিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, বেগ মফিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি পরিচালক মোঃ জোবায়ের হোসেন, মোঃ ফারুক আহম্মেদ খান, মোঃ ওমর ফারুক মিঠু, এম এম আসাদুজ্জামান, আব্দুল মতিন তালুকদার, এস এম আসিফ মঈন, মোঃ শামীম তালুকদার, মোঃ শামীম হোসেন, মোঃ জোবায়ের রহমান মিয়া, বশির উদ্দিন আহম্মেদ, মোঃ শফিকুল ইসলাম, কে এম আব্দুস সালাম ও এস কে তানজিম আহমেদ ফারিন সহ সিরিয়াল প্রথা, সর্বনি¤œ দর, বিলম্ব মাশুল ও বাস্তবায়ন বিষয়ক সাব-কমিটির আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম চন্দন সহ সিরিয়ার সদস্য মোঃ আব্দুল গফফার, কাজী গোলাম ফারুক, অসীম কুমার সোম, মোঃ আইয়ুব আলী খান, মোঃ সামসুল আলম, শেখ মোঃ নাসিরুদ্দীন বাদশা (রাসু) প্রমুখ।



