রেডিয়েনট জুট মিল কর্মকর্ত শ্রমিকদের সাথে খারাপ আচারণের প্রতিবাদে গেট সভা

# মজুরী দাবী করায় শ্রমিকদের জোরপূর্বক গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় #
স্টাফ রিপোর্টার ঃ শনিবার সকাল ৬টায় রেডিয়েনট জুট মিলের অসাধুকর্মকর্তা সাজ্জাদ মহিলা শ্রমিক দের সাথে খারাপ আচারন এবং শ্রম আইন অনুযায়ী মজুরী দাবী করায় শ্রমিকদের মিল থেকে জোড় পূর্বক গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয় তার প্রতিবাদে তাৎক্ষনিক গেট সভা অনুষ্ঠিত হয়, উক্ত প্রতিবাদ সভায় সভাপতির বক্তৃতা করেন, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও খালিশপুর জুট মিলের সি,বি,এ সভাপতি আবু দাউদ দীনমোহাম্মদ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, মহিলা শ্রমিকদের সাথে দুর্ব্যবহারকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের বিচার করতে হবে এবং শ্রম আইন অনুযায়ী মজুরী দিয়ে মিল চালাতে হবে। আরও বক্তৃতা করেন সৈয়দ হুমায়ূন কবির সাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় খাদ পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়ন, শ্রমিক নেতা রুবেল মোঃ আবুল কালাম, মো দুখু মিয়া,মোঃ সুলতান, মোঃ রাজ্জাক, মোঃ আবুল খায়ের, মোঃ উজ্জল, মোঃ সাইফুলসহ অনান্য নেতৃবৃন্দ।



