স্থানীয় সংবাদ

দৌলতপুরে পাবলা সবুজ সংঘ ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী

# প্রধান অতিথি : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি #

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ৬নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী শনিবার (৪ এপ্রিল) বিকালে ক্লাবের মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সরদার রাফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইব্রাহিম শেখ এবং মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা ও পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও পাবলা সবুজ সংঘ ক্লাবের প্রধান উপদেষ্টা মোর্শাফ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবু, মোল্লা জাহিদ হোসেন, শেখ আব্দুল হামিদ, সরদার মিনারুল ইসলাম, মোঃ শামসুল আলম মিল্টন, শেখ খালিদ হাসান মঈন, পরিতোষ ভট্টাচার্য, মো. মনিরুজ্জামান ছবি, মো. আজিম আহমেদ ,মো. সাব্বির, মুন্সি হাসিবুর রহমান, সাবেক কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ আব্দুস সালাম শেখ, মো. আনিসুল হক, মোঃ শফিকুল ইসলাম, এস এম শামীম, মো. মিজান আল হাসান, আকুঞ্জি এস এম মুস্তাসিন, মো. মিজানুর রহমান তরফদার, রনজিত কুমার কুন্ডু, মোঃ শহিদুল ইসলাম শাহীন , জেসমিন সুলতানা, মোঃ সাব্বির , মুন্সি হাসিবুর রহমান, আসাবুর রহমান অনিক, এম.ফায়েদ হোসেন (সকাল), সাইফুল ইসলাম মামুন, মো. নুর আলম শান্ত, অমিত কুমার সাহা, মোঃ সোহরাব হোসেন, মোঃ হাসান আলী, অনুপ কুমার কুন্ডু, মো. সাব্বির বিশ্বাস, সুমন সরদার, মো. মমিন মোল্লা, ইফতেখার আলম রাব্বি, শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম গাজী, আলী রেজা মোহাম্মদ তাওয়াব, মোঃ কামরুজ্জামান, মইনুল হক আল মামুন, মো. শাওনুল ইসলাম (শাওন), যুবদল নেতা খোশনুর রহমানসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button