স্থানীয় সংবাদ

আড়ংঘাটায় গণপিটুনিতে চোর নিহত

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) সকালে আড়ংঘাটা থানার লতা গাছতলা মন্দির সংলগ্ন রেল লাইনের পাশে একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। নিহতের বিরুদ্ধে চুরির ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দিদার সরদার খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বিনু সরদারের পুত্র।
স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালে দিদার সরদার ঘেরে মাছ চুরি করতে গেলে তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৯টা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আহমেদ বলেন, ঘেরে মাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদারের মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরির ৫টি মামলা রয়েছে। তবে, পুলিশে সোপর্দ না করে আইন হাতে তুলে নেওয়ায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button