স্থানীয় সংবাদ

কেসিসির এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ’র সাথে প্রশাসক মঞ্জুর সাথে সৌজন্য সাক্ষাত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশনের এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ রবিবার দুপুরে নগর ভবনে জিআইজেড মিলনায়তনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতকালে প্রশাসক নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, আপনাদের ওপরই নির্ভর করে এ প্রতিষ্ঠানের সেবার মান। নগরবাসীও চায় সিটি কর্পোরেশন সর্বদা নগরবাসীর পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করুক। এখন নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্য তিনি এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুক্রবার কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হক-লিটন এবং গোলাম মোস্তফা-আশরাফুল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে এবং হক-লিটন পরিষদ জয়লাভ করে। নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে কেসিসি প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমানসহ নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button