রূপসায় উপজেলা চেয়ারম্যান পদে জাবেদ মল্লিককে তৃণমূলে দেখতে চাই

স্টাফ রিপোর্টার : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এ আলোচনায় যাঁদের নাম সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। তিনি রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক। উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের কৃতি সন্তান জাবেদ হোসেন মল্লিক দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকা-ের মাধ্যমে নিজেকে একজন ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি যেমন আস্থার প্রতীক, তেমনি সাধারণ মানুষের কাছেও একজন নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বর্তমানে তিনি রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাবেদ হোসেন মল্লিকের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি আযম খান কমার্স কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি রূপসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, জাবেদ হোসেন মল্লিক কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি একজন মানবিক, দায়িত্বশীল ও জনমুখী মানুষ। তিনি কর্মীদের মূল্যায়ন করেন, তাদের সুখ-দুঃখে পাশে থাকেন এবং সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেন। এবিষয়ে জাবেদ হোসেন মল্লিক বলেন বিএনপি সবসময় গণমানুষের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আমি দীর্ঘদিন দলের সাথে থেকে রাজপথে আন্দোলনে লড়েছি। আমি মামলা খেয়েছি জেল খেটেছি। বিগত দিনে আমার পরিবারের উপর অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে। দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন দেয়, তাহলে আমি রূপসা উপজেলার সাধারণ মানুষের অধিকার, ন্যায্য দাবি ও কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।



