স্থানীয় সংবাদ

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন অস্ত্র- গোলাবারুদসহ গ্রেফতার

# আসামী ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরিসহ ৭টি মামলা রয়েছে #
# আসামীর তথ্যমতে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিনসহ গোলাবারুদ উদ্ধার #

স্টাফ রিপোর্টার : হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরিসহ একাধিক মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩)’কে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ও মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলার আসামি ইমন হাওলাদার ওরফে গজাল ইমন খুলনার রায়ের মহল এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম ও মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী ইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকা হতে রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ২ টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, একাধিক মামলার আসামি ইমন হাওলাদার ওরফে গজাল ইমন খুলনার রায়ের মহল এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার স্বীকারোক্তিতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা, চুরিসহ ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button