কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের শপথ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন এমপ্লয়ীজ ইউনিয়নের উৎসব মুখর পরিবেশে শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে নগরভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসির প্রশাসনক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি আঃ হক, কার্যকরী সভাপতি ইসমাইল গাজী, সহ-সভাপতি সালাম মৃধা-ও ইউসুফ আলী হাওলাদার, সাঃ সম্পাদক সায়েদ হোসেন লিটন, যুগ্ম সাঃ সম্পাদক সাব্বির শেখ বাবু, সহ-সাঃ সম্পাদক ফেলা দাস, সাংগঠনিক সম্পাদক পলাশ ফরহাদ ও আশিকুর রহমান, কোষাধ্যক্ষ রিয়াজ হাওলাদার, সহ-কোষাধ্যক্ষ আল আমিন, প্রচার সম্পাদক বারেক গাজী, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজুর রহমান. মহিলা সম্পাদিকা মমতাজ বেগম, দপ্তর সম্পাদক শুকুর মোল্লা, সহ-দপ্তর সম্পাদক হেলাল উদ্দীন সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকির শেখ, উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সোবহান আলী সভাপতি ও দুলাল হোসেন রাজা সাঃ সম্পাদক নির্বাচিত হয়।


