ঘটনার একপক্ষকাল অতিবাহিত হলেও দিঘলিয়ার চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যা মামলার আসামীরা কেউ গ্রেফতার হয়নি

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া প্রতিনিধি ঃ ঘটনার একপক্ষকাল অতিবাহিত হলেও দিঘলিয়ার চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাকান্ডের সাথে জড়িত চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং তাদের ছিনতাই করা ব্যবসায়ীর নগদ টাকাসহ মোবাইল উদ্ধার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দিবাগত রাত ১ টার দিকে দেয়াড়া খেয়াঘাট বাজার ব্যবসায়ী তাহিদুল ইসলাম বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের কবলে পড়েন। এ সময় আগন্তক চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার হাতে থাকা টাকা ও মোবাইলের ব্যাগ ছনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাহিদ টাকার ব্যাগ না ছাড়ায় এবং ছিনতাইকারী দলের অপর সদস্যকে ঝাপটে ধরে রাখায় অন্যান্য সন্ত্রাসী তাহিদুল ইসলামকে লক্ষ করে গুলি করে। গুলি কক্ষভ্রষ্ট হয়ে তাহিদের বোগলের নিচ দিয়ে সামান্য থতলে গিয়ে আগন্তক চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সদস্য সাগরের শরীরে ভেদ করে। তাদের আর্তচিৎকার শুনে চারদিক থেকে লোকজন ছুটে এলে আগন্তুক চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লোকজন এসে আহত তাহিদ ও সাগরকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা গুলিবিদ্ধ সাগরকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আগন্তুক চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনী এলাকার বাসিন্দা। তারা ঘটনার পর থেকেই আতœগোপনে চলে গিয়েছে। দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুটের পাট গুদামের পাশে এ ছিনতাই ও হত্যাকান্ড সংঘটিত হয় বলে জানা যায়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ঘটনার দিন ঘটনা জানাজানি হলে সকালে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দেয়াড়া কলোনী এলাকায় আসেন। এ সময় তিনি ছিনতাই ও হত্যাকান্ডের সাথে জড়িত চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালান। কিন্তু সকল সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা ঘটনার দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে আর কেউ বাড়িতে ফেরেনি বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান।
এ ঘটনায় দেয়াড়া খেয়াঘাট বাজার ব্যবসায়ী তাহিদুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১২ তাং ২৭/০৩/২০২৬ ইং।
ঘটনার একপক্ষকাল অতিবাহিত হলেও ছিনতাই হওয়া ব্যবসায়ীর টাকা ও মোবাইল উদ্ধার, সাগর হত্যায় আগন্তক চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীদের ছিনতাই ও সাগর হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ছিনতাই ও হত্যাকান্ডে জড়িত সকল চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
এদিকে এই হত্যাকান্ডের নেপথ্যের নায়ক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকেরা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অপতৎপরতা চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার এক পক্ষকাল অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত দেয়াড়া কলোনী এলাকার চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। এমনকি তাদের ছিনতাই করা নগদ টাকা ও মোবাইল উদ্ধার এবং এই চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি দিঘলিয়া থানা পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এদিকে এই ঘটনা ধামাচাপা দিতে পর্দার আড়ালে থাকা রাজনৈতিক পৃষ্ঠপোষকেরা দোড়ঝাপ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে মামলা দায়ের হওয়ার পর দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে পুলিশ টিম আসামীদের গ্রেফতার, ছিনতাই হওয়া নগদ টাকা ও মোবাইলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জোর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে পুলিশের সূত্র থেকে জানা গেছে।



