স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় ছিনতাই ও হত্যা মামলার আসামী গ্রেফতার

# নগদ টাকাসহ বন্দুক উদ্ধার #

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের ছিনতাই ও ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী হত্যা মামলার আসামী আঃ রহমানকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী আঃ রহমানের স্বীকারোক্তিতে দেয়াড়া কলোনীর বাড়ির তার মা সোনাবান ওরফে লাকী বেগমের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৯২ হাজার টাকা এবং অন্যত্র লুকিয়ে রাখা গুলির খোসাসহ একটা একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। একটা গামছাও উদ্ধার দেখিয়েছে পুলিশ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া থানা পুলিশের একটা চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া কলোনী নিবাসী মৃত আঃ জলিল ব্যাপারীর পুত্র ছিনতাই ও হত্যা মামলার পলাতক আসামী আঃ রহমানকে পিরোজপুর থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক বাগেরহাটের কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে পিরোজপুর থেকে আঃ রহমানকে গ্রেফতারের পর তাকে গত সোমবার বিকাল ৪ টার দিকে দিঘলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তার দেওয়া স্বীকারোক্তিতে ক্রাইম জোন দেয়াড়া কলোনীর তার বাড়িতে থাকা মায়ের কাছে রাখা ৯২ হাজার টাকা এবং অন্যত্র লুকিয়ে রাখা একটা একনলা বন্দুক ও একটা গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এ প্রতিবেদককে জানান, ছিনতাই ও হত্যা মামলার বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত ২৬ /০৩/২০২৬ ইং তারিখ দিবাগত রাত ১ টার দিকে দেয়াড়া খেয়াঘাট বাজার দোকানদার তাহিদুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুট পাট গুদামের পাশে ছিনতায়ের ঘটনা সংঘটিত হয়। সেখানে ছিনতাইকারী চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অপর সন্ত্রাসী সাগর (২৬) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অন্যান্য চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা নগদ ৫ লাখ টাকা ও একাদিক মোবাইলসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ১২ তারিখ ২৭/০৩/২০২৫ ইং।
এদিকে এক সূত্র থেকে জানা গেছে, ছিনতাই ও হত্যা মামলায় অস্ত্র ও ছিনতাই হওয়া নগদ আংশিক টাকা উদ্ধার হলেও বাকী সশস্ত্র সন্ত্রাসী, ছিনতাই হওয়া টাকাসহ পর্দার আড়ালে থাকা রাজনৈতিক পৃষ্ঠপোষক ও অস্ত্র ভান্ডার রয়েছে অজ্ঞাত ও ধরা ছোয়ার বাইরে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button