খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা ঘটনায় গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর থানাধীন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মো. সোনা মিয়া (৩৮) নামে এক যুবকের নিহতের ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ বুধবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতের বড় ভাই সাহিদুল সরদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। নিহত সোনা মিয়ার নয়াবাটি মোড়স্থ নিউ ইন্টারপ্রাইজ নামক চায়ের দোকান এর ভিতর ১১ এপ্রিল দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘এ হত্যার ঘটনায় শিগগিরই ভাল খবর শুনতে পাবেন। নিহত সোনা মিয়া গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়টি নানা অভিযোগ উঠে আসছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে নিহত সোনা মিয়া গভীর রাত পর্যন্ত কেন দোকান খোলা রাখতো তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম নিয়েছে।তাহলে সে কি কোন অবৈধ কারবারের সাথে জড়িত না কি সুদ কারবারি করতো।


