খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণ

খবর বিজ্ঞপ্তি ঃ নদী ও মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই। যে কারণে এবার খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরব নদে বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণের আয়োজন করে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে খুলনায় কর্মরত একঝাঁক সংবাদকর্মীরা বাঙালির চিরায়ত ঐতিহ্য, শেকড়ের টান এবং সংস্কৃতির গভীর আবেগকে ধারণ করে এ আড্ডা ও ভ্রমণে মেতে উঠেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, সহ-সভাপতি মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজীর, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, সোহেল মাহমুদ, বিমল সাহা, আশাফুর রহমান কাজল, ফেরদৌস আলম, কামরুল হোসেন মনি, মাসুম বিল্লাহ, সাগর জাহিদুল, কামাল মোস্তফা, মাসুম বিল্লাহ ইমরান, ইমাম হোসেন সুমন, আয়শা আক্তার জ্যোতি, মোহা. রহমাতুল্লাহ, জিএম রাসেল ইসলাম, এম হাসানুজ্জামান, শাহারিয়ার হোসেন মানিক, রেজাউল ইসলাম তুরান, মোহন চৌধুরী, ফয়সাল আহমেদ, জিয়াউল হক মিলন, মেহেদী হাসান দীপু, আব্দুর রহমান শাওন, নুর মুহাম্মদ নবাব।



