স্থানীয় সংবাদ

রেডিয়েন্ট জুট মিলের লিজ বাতিলসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার খালিশপুরে রেডিয়েন্ট জুট মিলে বকেয়া মজুরী ও বোনাস প্রদান, ২০১৫ সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের মজুরী প্রদান, লিজ প্রথা বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মিল চালু সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বিআইডিসি সড়কের পিপলস গোলচত্বরে জাতীয়তাবাদী পাট শ্রমিকদল খুলনা অঞ্চলের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাবেক খালিশপুর জুট মিল বর্তমানে লিজ গ্রহীতা রেডিয়েন্ট জুট মিলের কর্মকর্তারা সামান্য ত্রুটি পেলে শ্রমিকদের ছাঁটাই, মারমুখি আচারন, শ্রম আইন লংঘন করে বেতন নির্ধারন, ঈদ বোনাস থেকে বঞ্চিত করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় শ্রমিকদের দাবি ও কর্মকর্তাদের খারাপ আচারন নিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর পরেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেননি। আগামী কাল রবিবারের মধ্যে মিল কর্তৃপক্ষের কাছে দেয়া অভিযোগ ও ৬ দফা বাস্তবায়ন না হলে মিলের উৎপাদন বন্ধ রেখে কঠোর আন্দোলনের ঘোষনা দেন শ্রমিক নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন পাট শ্রমিকদল আঞ্চলিক কমিটির আহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ, শ্রমিক নেতা মনির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ এস,এম শফিকুল আলম মনা, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন, সড়ক পথ কর্মাচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ন কবির, জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সহ সভাপতি আবুল কালাম জিয়া, শ্রমিক নেতা আঃ রাজ্জাক, জাহাঙ্গীর ফরাজী, মোঃ সেলিম, মোঃ সোবাহান, জাহাঙ্গীর হোসেন, আঃ মালেক, লতিফ কাজী, মোঃ মনির হোসেন, মোঃ রুবেল, উজ্জল, মোঃ দুখু মিয়া, আবুল কালাম, এখলাছ, মোঃ আরমান, মোঃ শামিম, মোঃ নাঈম। প্রতিবাদ সমাবেশ থেকে লিজ প্রথা বাতিল করে সরকারের তত্বাবধানে সকল বন্ধ মিল চালু করা দাবি সহ রেডিয়েন্ট (সাবেক খালিশপু) এর ভিতর বড়, বড় গাছ কেটে পাচার, মিলের ম্যাশিনারিজ চুরি সহ সরকারি সম্পদ লুঠ ও পাচারের অভিযোগ রয়েছে মিলের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করে মিলের শ্রমিকরা। এ সব অপরাধের তদন্তর দাবি জানানো সমাবেশ থেকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button