আন্তর্জাতিক

নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলেছে ইরান

প্রবাহ ডেস্ক : বিদেশি জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যে ফের বন্ধ করে দিলেও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের আকাশসীমা ও একাধিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে এবং আজ থেকেই ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হবে।
আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দেশের পূর্বাঞ্চলের ওপর দিয়ে আকাশপথ উন্মুক্ত রাখা হয়েছে।
২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button