খুলনা প্রেসক্লাবের নির্বাচনী প্রচারণা তুঙ্গে ঃ ৩০ এপ্রিল ভোট

# সভাপতি পদে তিন জন ও সাঃ সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দ্বি #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। তফশিল অনুযায়ী গতকাল রবিবার ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন । সে মতে রাত ৮টা পর্যন্ত প্রত্যাহার শেষে নির্বাচন কমিশনার খসড়া প্রার্থী ঘোষণা করেন। খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আলহাজ্ব আবু তৈয়ব মুন্সী, মিজানুর রহমান মিল্টন ও মোস্তফা সারোয়ার। তিনটি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন, জাহিদুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ। সাঃ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। তারা হলেন, শেখ কামরুল আহসান, হেদায়েত হোসেন মোল্লা ও তরিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে দু’ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শেখ মাহমুদ হাসান সোহেল ও বেলাল হোসেন সজল। কোষাধ্যক্ষ পদে এম এ হাসান ও বিমল সাহা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন একজন প্রার্থী। তার কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বসির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও রবিউল গাজী উজ্জল। ৬টি নির্বাহী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, কাজী মোতাহার রহমান বাবু, মেহেদী মাসুদ খান, মাকসুদুর রহমান মাকসুদ, লিয়াকত হোসেন, কেএম জিয়াউস সাহাদাত, মোঃ শামীমুজ্জামান, রাজু আহমেদ, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, আনিস উদ্দীন। তফশিল অনুযায়ী আজ সোমবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা। ২৯ এপ্রিল বার্ষিক সাঃ সভা। ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ।

