স্থানীয় সংবাদ

ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

# ২২ এপ্রিল এর মধ্যে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠ সমাধান না হলে ফুলবাড়ীগেট থেকে ফুলতলা পর্যন্ত সকল দোকানপাট ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়ার আল্টিমেটাম #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিএনএসবি হাসপাতাল (চক্ষু হাসপাতাল) এর ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে গতকাল বেলা ১১ টায় বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপি’র সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলেতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা,বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম শুুকুর,মোঃ আনোয়ার হোসেন মোঃ হেলাল শরীফ, শিরোমনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ বরকত হোসেন, ইস্টার্ন গেট বাজার বনিক সমিতির মোহাম্মদ রবিউল ইসলাম,মোঃ নাসির উদ্দিন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সিয়াম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ, থানা যুবদল নেতা মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলায়মান, ইউপি মেম্বার মোহাম্মদ গোলাম কিবরিয়া, মেহেদী হাসান বাপ্পী, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ পলাশ, রনি কাজী, রফিকুল ইসলাম সুজা, হাবিবুর রহমান, আবিদ হোসেন, শেখ জিয়াউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন আগামী ২২ এপ্রিল এর মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠ সমাধান না হলে ফুলবাড়ী গেট থেকে ফুলতলা পর্যন্ত সকল দোকানপাট ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button