স্থানীয় সংবাদ

খুলনা সিটি ইউনিটের প্রশাসককে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরাম, খুলনা। গতকাল খুলনা সিটি কর্পোরেশন কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রশাসককে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ: এস এম মনোয়ার হোসেন লাভলু, সেক্রেটারি, এস এম সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি, সিরাজুল ইসলাম বাবু, সহ-সভাপতি তাজবির আহম্মেদ পাপ্পু, সহ-সভাপতি, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মাহাবুবা খানম শিলা, সহ-সম্পাদক, সুমিত শাহারিয়ার, দপ্তর ও তথ্য বিষয়ক সম্পাদক, মেজবাহ উল ইসলাম তমাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রুনা আক্তার লতা, মো. আব্দুস সালাম সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক মহোদয় সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে রেড ক্রিসেন্টের লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ফোরামের নেতৃবৃন্দও সিটি ইউনিটের সকল উন্নয়নমূলক ও সেবামূলক কাজে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button