আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

প্রবাহ রিপোর্ট ঃ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তারা ইসরাইলের দিকে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। খবর আল আরাবিয়ার। হিজবুল্লাহ দাবি, ‘লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায়’ এবং ইসরাইলের ‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইসরাইল বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ঘরবাড়ি ও গ্রাম ধ্বংস করছে। এর জবাবে তারা উত্তর ইসরাইলের একটি সামরিক স্থাপনায় রকেট ও হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে, যেখান থেকে দক্ষিণ লেবাননের একটি শহরের দিকে গোলাবর্ষণ করা হচ্ছিল। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট নিক্ষেপ করে। এর জবাবে তারা রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালায়। পাশাপাশি লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরাইলি আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়। এ ঘটনার মধ্য দিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button