জাতীয় সংবাদ

ব্রি’র মহাপরিচালক হলেন কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালকের (রুটিন দায়িত্ব) দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম। সোমবার (৪ মে) বিকেলে ব্রি’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সম্পাদক মো. রাশেল রানা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, সকালে কৃষি বিজ্ঞানী আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের আগে আমিনুল ইসলাম ব্রি’র আঞ্চলিক কার্যালয় সোনাগাজীতে চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালের ২০ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রি’তে যোগদান করেন। দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। আমিনুল ইসলাম ১৯৭১ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চুউরিয়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে এসএসসি (বিজ্ঞান বিভাগ) এবং ১৯৮৬ সালে এইচএসসি (প্রথম বিভাগ) পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) অনার্স ডিগ্রি অর্জন করেন। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে মৃত্তিকা বিজ্ঞানে এমএস ও ২০১৩ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি দেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button