জাতীয় সংবাদ

নাটোরে মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় স্ত্রী-ছেলে আটক

প্রবাহ রিপোর্ট ঃ পারিবারিক কলহের জেরে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রুবেলকে (৪৫) নিজ ঘরে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী শিউলী বেগম ও কলেজ পড়–য়া ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দিনগত রাতে নাটোরের সিংড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার ওই গ্রামের কেরামত আলীর ছেলে। তিনি পেশায় একজন পোনা মাছ ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে রফিকুলের বাগবিত-া হয়। একপর্যায়ে তিনি অভিমান করে পাশের একটি আলাদা ঘরে ঘুমাতে যান। অভিযোগ উঠেছে, গভীর রাতে সেই সুযোগেই মা ও ছেলে মিলে ধারালো দা দিয়ে তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। সোমবার সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এদিকে হত্যাকা-ের পর অভিযুক্তরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জেলা গোয়েন্দা পুলিশ ও সিংড়া থানা পুলিশের অভিযানে দুপুরে অভিযুক্ত শিউলী বেগম ও তার ছেলে রয়েলকে আটক করা হয়। পাশাপাশি বাড়ির পাশের পুকুর থেকে হত্যার পর লুকিয়ে রাখা মা-ছেলের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রফিকুলকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কী কারণে এমন চরম পথ তারা বেছে নিলেন, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে এমন হত্যার ঘটনায় বিষ্ণুপুর গ্রামে এখন বইছে শোকের মাতম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button