জাতীয় সংবাদ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৮৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫৯ জন, গত ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৭২৬ জন। ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button