জাতীয় সংবাদ

ভোজ্যতেলের দাম বেশি ও হলুদ-মরিচে ক্ষতিকর রং : ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রবাহ রিপোর্ট ঃ চাঁদপুর শহরের পুরান বাজারে ভোজ্যতেলের দাম বেশি ও হলুদ-মরিচের গুঁড়ায় ক্ষতিকর রং দিয়ে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হলুদ-মরিচের গুড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স আনন্দময়ী ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button