সভায় বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, গত মাসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এই কমিটির প্রধান লক্ষ্য আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আগেই জানিয়েছেন কমিটির সভাপতি। আজ (বুধবার) দুপুর ২টায় বিসিবি কার্যালয়ে তারা আরেকটি বোর্ড সভায় বসতে যাচ্ছেন। সেখানে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে আজ থেকেই কাউন্সিলর ফর্ম বিতরণ শুরু হচ্ছে, যা চলবে ১০ তারিখ পর্যন্ত। এছাড়া ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের চতুর্থ বোর্ড সভা হলেও, এবারের বৈঠকে নির্বাচনের পরিকল্পনাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।



