আন্তর্জাতিক
লেবাননে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

প্রবাহ রিপোর্ট ঃ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর অভিজাত বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, বুধবার (৬ মে) ইসরাইলি হামলায় নিহত ওই ব্যক্তি হলেন রাদওয়ান ফোর্সের অপারেশনস কমান্ডার মালেক বাল্লুত। লেবাননের আরেক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, রাদওয়ান ফোর্সের নেতারা একটি বৈঠক করছিলেন, এমন সময় হামলাটি ওই অ্যাপার্টমেন্টে আঘাত হানে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলার নির্দেশ দিয়েছেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।



