জাতীয় সংবাদ

শাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি শাপলা স্মৃতি সংসদ চেয়ারম্যানের

প্রবাহ রিপোর্ট : শাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আমরা টাকা-পয়সা চাই না। আমরা শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরাও পেয়েছেন। আল্লাহর নবীর প্রেমে যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন তারা এখনো কোনো স্বীকৃতি পাননি। আমরা টাকা-পয়সা চাই। শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।
এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দিন শেষে আপনারা (এদেশের আলেম-ওলামারা ও মুসলমানরাই) এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও রক্ষক।
তাজুল ইসলাম বলেন, ৫ মে গণহত্যার মাধ্যমে ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে বিষয়টি তেমন নয়। বরং সেই ফ্যাসিস্ট সরকার আমাদের সংস্কৃতি থেকে বিশ্বাস উঠিয়ে দিতে চেয়েছে। যাতে করে এই বাংলাদেশে কেউ টুপি-দাড়ি রাখতেই কেউ সাহস না পায়। আমি বলবো, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তাহলে বারবার আমাদের শাপলা চত্বরের মোকাবিলা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button