ঝিনাইদহের মামলায় এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ঝিনাইদ প্রতিনিধি ঃ ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে তিনি ঝিনাইদহ কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে একই মামলায় জামিন পাননি জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান। অয়ন রহমান খানকে যশোর হাসপাতাল থেকে আটক করেছিল পুলিশ। আটকের পর দির্ঘ সময় তাকে আদালতে উপস্থাপন না করায় রোববার সন্ধ্যা জরুরী সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এসসিপি। সেখান থেকে পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে।
এরপর সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলেও একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করা হয়।
তারেক রেজা ও অয়নের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আইনজীবিদের একটি টিম ও স্থানীয় আইনজীবিরা। আইজীবিদের মধ্যে ছিলেন, এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
জমিনে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন তারেক রেজা। তারেক রেজা বলেন, আমি খুশি হতে পারছি না। আমি আর অয়ন একসাথে জেলে ছিরাম। আমাদের আরেক সহকর্মী অয়ন রহমান খান একই মামলা জেলে থাকলেও তাকে জামিন দেওয়া হয়নি। যশোরের একটি হাসপাতাল থাকা অয়ন রহমান খানকে অসুস্থ্য বাবার বেড থেকে গ্রেপ্তার করে। সাংবাদিকদের এক প্রশ্নে পুলিশ তার সাথে শারীরিক কোন হেনস্থা করেনি তবে, অবমাননাকর আচরণ করে।
এনসিপির আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা বলেন, ছাত্রদলের দায়ের করা বানোয়াট মামলায় তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল। মামলার আরেক আসামি অয়ন রহমান খানকে যশোর থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে এলেও দীর্ঘ সময় বিষয়টি স্বীকার করেনি। জহিরুল ইসলাম মুসা বলেন, গ্রেফতারের সময় পুলিশ তারেক রেজার সঙ্গে অবমাননাকর আচরণ করেছে। এছাড়া আশিক নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাকে এখনও আদালতে উপস্থাপন করা হয়নি। আশিককে আদালতে হাজির না করা পর্যন্ত ঢাকায় থেকে আসা আইনজীবী দল ঝিনাইদহে অবস্থান করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। গেল শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে এ ঘটনায় ছাত্রদল ও এনসিপি পাল্টাাপাল্টি মামলা করে।


