কয়রায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার পাটনিখালি হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মাদ্রাসার পরিচালনা কমিটির কেশিয়ার মোঃ জাকির হোসেন বলেন, সম্প্রতি মাদ্রাসার এক ছাত্রের স্বাক্ষাতকারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ মাদ্রাসার শিক্ষক মুফতি ফয়সাল আহমেদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরা হয়েছে। ঐ ছাত্র কিংবা তার অভিভাবকের পক্ষ হতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট কোন প্রকার অভিযোগ করা হয়নি। তবে সে কিভাবে এমন স্বাক্ষাতকার প্রদান করেন এটি আমাদের বোদগম্য নয়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, ঐ মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক হালিমুল হককে মাদ্রাসা হতে বাদ দেওয়া হয়েছে। তিনি উক্ত মাদ্রাসায় আবারও শিক্ষক হওয়ার জন্য বার বার প্রস্তাবনা দেন। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে না নেওয়ায় তিনি বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। এছাড়া সে তার বংশের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানে শিক্ষক হতে চায়। মাদ্রাসা কর্তৃপক্ষ তার অদক্ষতার কারণে নিতে অস্বীকৃতি জানালে সে এহেনও মিথ্যাচারে লিপ্ত হয়।



