শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় স্বনির্ভর সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন

# জেলা ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচিতে মনিরুজ্জামান মন্টু #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় স্বনির্ভর ও সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাঁর হাতেই সূচিত হয়েছিল যুগান্তকারী খাল খনন ও সবুজায়নের কর্মসূচি, যা আমাদের কৃষিকে নতুন দিশা দিয়েছিল। আজ তাঁর প্রতি সম্মান জানিয়ে একটি গাছের চারা রোপণ করা মানেই হলো তাঁর দেশপ্রেম এবং প্রকৃতি সুরক্ষার আদর্শকে বুকে ধারণ করা। একটি বৃক্ষ কেবল অক্সিজেনই দেয় না, বরং তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নির্মল ও সবুজ পরিবেশ নিশ্চিত করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবে নিম গাছ আবাদ করে বিশ^ মুসলিম উম্মাহ’র কল্যাণে অবিষ্মরণীয় অবদান রেখেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা ব্যক্ত করেছেন, সেটাও শহীদ জিয়ার স্বপ্নের সবুজায়ন। ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নির্মল সবুজ পরিবেশ সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখতে হবে।
খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় সরকারি রূপসা কলেজে বৃক্ষরোপনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, শহীদ জিয়া সর্বদা বলতেন, “উৎপাদন ও উৎপাদনের হার বাড়াতে হবে।” আজ আমরা যে বৃক্ষরোপণ করছি, তা আমাদের পরিবেশের সুরক্ষার পাশাপাশি ফলজ ও বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে। আসুন, শুধু আনুষ্ঠানিকতা হিসেবে নয়, বরং একটি গাছ রোপণ করে তা নিয়মিত পরিচর্যা করার শপথ নিই। এটিই হবে শহীদ জিয়ার স্মৃতির প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি।
খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, মাহামুদুল হাসান, সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, রূপসা (উ) থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রনি জম্মাদার, যুগ্ম-আহবয়াক ইউসুফ মল্লিক, সাজিদ আহম্মেদ, রূপসা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ জম্মাদার, সাধারণ সম্পাদক সংগ্রাম মাতবর, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আজিজুল শেখ, সাধারণ সম্পাদক রাতুল ঢালী, ফাহিম ভূইয়া, আবু বক্কার, মুক্তাদির, শাহারুম, সুমন, অন্তর, মুমিন, শরিফুল, রাহুল ও সোয়াইব প্রমুখ।।



