স্থানীয় সংবাদ

নগরীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ : উদ্ধার মাদক ও চোরাই মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সন্ত্রাসী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার সকালে নগরীর গোবরচাকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনÑরাব্বি (২৫), লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা; মো. আল-আমিন খান (২৪), সোনাডাঙ্গা মডেল থানার খোকন কমিশনারের কালভার্ট এলাকার বাসিন্দা; মো. রানা খান (২৭), বাগেরহাটের কচুয়া উপজেলার ট্যাংরাখালী এলাকার স্থায়ী বাসিন্দা, বর্তমানে সোনাডাঙ্গা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন; এবং মো. স্বপন (২৪), সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানা মোড় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা গ্রেনেড বাবুর অনুসারী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে কেএমপি ডিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button