জাতীয় সংবাদ
চাপাতিসহ ‘স্মার্ট’ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকার গুলিস্তান থেকে চাপাতিসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ছিনতাইকারীকে দেখে অনেকে মন্তব্য করেছেন খুবই স্মার্ট ছিনতাইকারী। বুধবার (৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে গুলিস্তান হল মার্কেট গোলচত্বরস্থ গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ছিনতাইকারী সাদমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীন রয়েছে বলা জানা যায়।



